728 x 90

ফিলিপাইনে ৩৫০ যাত্রী নিয়ে ফেরিডুবি: ১৫ জনের মৃত্যু, উদ্ধার অভিযানে নৌবাহিনী ও বিমানবাহিনী

ফিলিপাইনে ৩৫০ যাত্রী নিয়ে ফেরিডুবি: ১৫ জনের মৃত্যু, উদ্ধার অভিযানে নৌবাহিনী ও বিমানবাহিনী

দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনেরও বেশি আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোরের দিকে ‘এমভি তৃষা কার্সটিন-৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে সুলু প্রদেশের জলো দ্বীপের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী

দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনেরও বেশি আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোরের দিকে ‘এমভি তৃষা কার্সটিন-৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে সুলু প্রদেশের জলো দ্বীপের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই শুরু হওয়া বিশাল উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৮ জন। কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া জানিয়েছেন, ফেরিটি ছাড়ার সময় আবহাওয়া ভালো ছিল এবং এতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এটি দ্রুত ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories