728 x 90

বিমানের প্রথম হজ ফ্লাইটে করে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিমানের প্রথম হজ ফ্লাইটে করে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

পবিত্র হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করা প্রথম ফ্লাইটটি আজ শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের ফুল দিয়ে এবং রিফ্রেশমেন্ট কিট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি

পবিত্র হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করা প্রথম ফ্লাইটটি আজ শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের ফুল দিয়ে এবং রিফ্রেশমেন্ট কিট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার রাতে এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। ইমিগ্রেশন ও বোর্ডিং পাসসহ যাবতীয় কার্যক্রম অত্যন্ত দ্রুত ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন এবং তাদের পরিবহনে বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস একযোগে কাজ করছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories