সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত সাবেক ড্রাইভের সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সোহানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের লক্ষ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত সাবেক ড্রাইভের সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সোহানকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের লক্ষ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রশ্নফাঁস ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলী ও তার ছেলেসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানুরের বিলাসবহুল জীবনযাপনের ছবি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সিআইডি সূত্রে জানা গেছে, রিমান্ড চলাকালীন প্রশ্নফাঁস সিন্ডিকেটের আর্থিক লেনদেন এবং এর সাথে জড়িত অন্যান্য প্রভাবশালীদের বিষয়ে তথ্য জানতে চাওয়া হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *