728 x 90

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করল ছেলে; মা-বোনও আহত

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করল ছেলে; মা-বোনও আহত

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুনের এক বর্বরোচিত ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আক্কাস আলী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে সম্প্রতি উত্তোলিত আলু

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুনের এক বর্বরোচিত ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আক্কাস আলী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে সম্প্রতি উত্তোলিত আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শনিবার সন্ধ্যায় পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি, লাঠি ও কাঠের বাটাম নিয়ে তার বাবার ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি পিতাকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই আক্কাস আলীর মৃত্যু হয়। এ সময় আক্কাস আলীর স্ত্রী ও কন্যা তাকে রক্ষা করতে এগিয়ে এলে গোলাপ তাদের ওপরও হামলা চালিয়ে আহত করেন। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবাহন বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত গোলাপ হোসেনকে আটকে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories