মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক বিশাল অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান ইমাসে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি নির্মাণাধীন ভবন ও সংলগ্ন আবাসনগুলোতে এই অভিযান
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক বিশাল অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান ইমাসে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি নির্মাণাধীন ভবন ও সংলগ্ন আবাসনগুলোতে এই অভিযান চালানো হয়। মূলত বৈধ ভ্রমণ নথি বা ওয়ার্ক পারমিট না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং শর্ত লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *