সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, চীন তাদের শিনজিয়াং অঞ্চলের লোপ নুর (Lop Nur) টেস্টিং সাইটে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো (Thomas DiNanno) জানিয়েছেন যে, ওয়াশিংটনের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য রয়েছে যাতে দেখা যায় চীন ২০২০ সালের ২২ জুন একটি শক্তিশালী পরমাণু বিস্ফোরণ
সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, চীন তাদের শিনজিয়াং অঞ্চলের লোপ নুর (Lop Nur) টেস্টিং সাইটে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো (Thomas DiNanno) জানিয়েছেন যে, ওয়াশিংটনের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য রয়েছে যাতে দেখা যায় চীন ২০২০ সালের ২২ জুন একটি শক্তিশালী পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, চীন ‘ডিকাপলিং’ (decoupling) নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে মাটির নিচে বড় গহ্বর তৈরি করে এই পরীক্ষা চালায়, যাতে সিসমিক মনিটরিং ব্যবস্থায় কম্পন ধরা না পড়ে। এই অভিযোগ এমন এক সময়ে এল যখন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ (New START) চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে চীন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছে। চীনের দাবি, তারা সবসময় ‘নো ফার্স্ট ইউজ’ (No First Use) নীতি মেনে চলে এবং আন্তর্জাতিক সকল নিয়ম কানুন পালন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পাল্টাপাল্টি অভিযোগ বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা (Arms Race) শুরু করতে পারে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *