আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধিত ব্যক্তিদের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা প্রদান শুরু করছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসা আবেদন এবং ইস্যু করার প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা
আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধিত ব্যক্তিদের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা প্রদান শুরু করছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসা আবেদন এবং ইস্যু করার প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা (Medical Test) সম্পন্ন করে ফিটনেস সার্টিফিকেট এবং প্রয়োজনীয় টিকাদানের সনদ সংগ্রহ করতে হবে। এই সনদগুলো ডিজিটাল সিস্টেমে আপলোড করার পরেই কেবল ভিসার আবেদন কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৬ সালের হজ সম্ভাব্য ২৬ মে থেকে ৩১ মে তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এবং প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা সংগ্রহ না করলে হজে গমনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *