চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজয় পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ মানুষের ওপর চড়াও হওয়ার অভিযোগে তিনি তার দলের ৫ জন কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর কিছু উৎসাহী
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজয় পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ মানুষের ওপর চড়াও হওয়ার অভিযোগে তিনি তার দলের ৫ জন কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর কিছু উৎসাহী কর্মী আনন্দ মিছিলে অংশ নেয় এবং এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই শেখ ফরিদ আহমেদ মানিক কঠোর অবস্থান নেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই ৫ কর্মীকে চিহ্নিত করে হাইমচর থানা পুলিশের হাতে তুলে দেন।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে বলেন, “আমি পরিষ্কার বলে দিয়েছি, দলের নামে কোনো ধরনের চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা মানুষের ওপর জুলুম সহ্য করা হবে না। এই বিজয় জনগণের, আর জনগণের শান্তি নষ্ট করার অধিকার কারো নেই। অপরাধী আমার দলের লোক হলেও তাকে আইনের মুখোমুখি হতে হবে।”
তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন চাঁদপুরের সাধারণ মানুষ এবং সুশীল সমাজ। অনেকেই বলছেন, ক্ষমতার পালাবদলের এই সময়ে এমন কঠোর ও আদর্শিক অবস্থান নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *