নির্বাচন পরবর্তী সময়ে দেশের কোথাও যেন কোনো ধরনের হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক জরুরি নির্দেশনায় দলটির আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয়ভাবে একটি ‘হটলাইন’ চালুর নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই হটলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ
নির্বাচন পরবর্তী সময়ে দেশের কোথাও যেন কোনো ধরনের হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক জরুরি নির্দেশনায় দলটির আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয়ভাবে একটি ‘হটলাইন’ চালুর নির্দেশ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই হটলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বা ক্ষতিগ্রস্তরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যদি কোনো এলাকায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় মনিটরিং সেল বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও দলীয় শৃঙ্খলা কমিটিকে নির্দেশ দেবে।
জামায়াত আমির তার বিবৃতিতে বলেন, “আমরা একটি সুন্দর ও শান্তিময় বাংলাদেশ গড়তে চাই। বিজয়ের আনন্দ যেন কারও চোখের জলের কারণ না হয়। দলের নাম ভাঙিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাকে আইনের হাতে তুলে দিতে আমরা দ্বিধা করব না।” তিনি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন এবং জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে বলেন।
এই হটলাইন নম্বরগুলো খুব শীঘ্রই দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *