রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কমিটির চলমান কার্যক্রম এবং এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কমিটির চলমান কার্যক্রম এবং এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *