দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলের সবুজ গালিচায় ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের (সিরি-সি) ক্লাব রাভেন্নার জার্সিতে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছেন ৪৬ বছর বয়সী এই তারকা, যা নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ আন্দ্রেয়া মন্দোরলিনি। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলা সাবেক
দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলের সবুজ গালিচায় ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের (সিরি-সি) ক্লাব রাভেন্নার জার্সিতে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছেন ৪৬ বছর বয়সী এই তারকা, যা নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ আন্দ্রেয়া মন্দোরলিনি। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলা সাবেক এই বার্সেলোনা ও এসি মিলান প্লেমেকার গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে রাভেন্নায় যুক্ত হন। মূলত ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক পূর্ণ করতে আর মাত্র একটি গোল করার আবেগী লক্ষ্য থেকেই আবারও বুট জোড়া পায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *