ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য
ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনের পুলিশ। তাদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছিল।
সাজাপ্রাপ্তদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বার্ড এই রায়কে অত্যন্ত কঠোর ও ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে বর্ণনা করেছে। সংস্থাটির দাবি, মে ও জুনে গ্রেপ্তার হওয়া সব আলেমকেই সাজা দেওয়া হয়েছে এবং কেউই খালাস পাননি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। আশির দশকের শেষভাগে জন্ম নেওয়া এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। বার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বাহরাইনে বাস্তব প্রয়োগের সম্ভাবনা না থাকা সত্ত্বেও এমন সাজা প্রদান মূলত একটি প্রতিশোধমূলক পদক্ষেপ।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার। সুন্নি রাজপরিবারের শাসনাধীন বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া মুসলিম হলেও দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত এই দেশটিতে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতে তেহরানের সঙ্গে উত্তেজনার জেরে এই দমনপীড়ন শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে ইরান বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *