728 x 90

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে মার্কিন সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের পথ আরও সুগম হলো। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ডিএফসি। বিবৃতিতে জানানো হয়, এখন থেকে

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে মার্কিন সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের পথ আরও সুগম হলো। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ডিএফসি।

বিবৃতিতে জানানো হয়, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের বিশাল চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগাতে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অর্থায়নের সীমাবদ্ধতা ও বিনিয়োগের ঝুঁকি কমিয়ে বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিগত প্রকল্পে বিনিয়োগে প্রধানত সহায়তা প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রের সরকারি এই উন্নয়ন অর্থায়ন সংস্থাটি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos