রাজধানীতে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি
রাজধানীতে ‘ব্লক রেইড’ ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।
ব্রিফিংয়ে নিয়াজ মেহেদী আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুজনকেই আজ আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *