খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক তুলে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবের
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেন।
সচিবালয়ে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *