প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নেবে। তিনি দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন যে প্রতিনিধি দলে কারা কারা থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, মূলত গণভোটের
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নেবে। তিনি দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন যে প্রতিনিধি দলে কারা কারা থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মূলত গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি সফর শেষে দেশে ফিরলে জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *