চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন (৪২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলারে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন (৪২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলারে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ’র জরিপের তথ্যমতে, একই সময়ে বিদেশি ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
সংগঠনটি জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের মতো চাপ সামলাতে হচ্ছে।
বিজিএমইএ আরও জানায়, চলমান অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম তীব্র চাপে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *