728 x 90

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক খাত। নানা ধরনের সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায়ে তেমন অগ্রগতি আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ বাড়ার

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক খাত। নানা ধরনের সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায়ে তেমন অগ্রগতি আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ বাড়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দুর্বল ঋণ যাচাই-বাছাই ও তদারকি, প্রভাবশালী চাপে ঋণ বিতরণ, তহবিল তছরুপ এবং ধীরগতির আইনি প্রক্রিয়া। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে।

একইসঙ্গে বেড়েছে ঋণের সুদহারও। এই পরিস্থিতিতে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছেন ব্যাংকাররা, যার সরাসরি প্রভাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos