মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী হিসেবে পা রাখলেন ৪০ বছর বয়সী জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমান তিনি। জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরুর পর নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছায় মহাকাশযানটি এবং পরবর্তীতে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়। চীনের লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা
মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী হিসেবে পা রাখলেন ৪০ বছর বয়সী জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমান তিনি। জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরুর পর নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছায় মহাকাশযানটি এবং পরবর্তীতে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়।
চীনের লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) শুরু হয় এই অভিযান। চীনের তাং হংবো মিশনটির নেতৃত্ব দিচ্ছেন, উ ইয়ি দায়িত্ব পালন করছেন মিশন পাইলট হিসেবে এবং জিশান আলী থাকছেন পেলোড স্পেশালিস্ট হিসেবে। মহাকাশে প্রায় এক সপ্তাহ অবস্থান করে চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি।
চীনে অবস্থানরত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল উৎক্ষেপণ প্রত্যক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীর সঙ্গে মহাকাশে উড়েছে পাকিস্তানের পতাকা এবং এটি ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
জিশান আলীর এই মহাকাশযাত্রার প্রস্তুতি শুরু হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির মাধ্যমে। চুক্তির আওতায় প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে জিশান আলী ও খুররম দাউদ নির্বাচিত হন এবং পরবর্তীতে অভিযানের জন্য চূড়ান্তভাবে মনোনীত হন জিশান।
অভিযানের আগে মঙ্গলবার চীনের জিয়াইগুয়ানে এক সংবাদ সম্মেলনে চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে জিশান আলী বলেন, “আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করতে চাই, নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে রয়েছে পাকিস্তানের নাম, সঙ্গে রয়েছে ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা।” ভবিষ্যতে চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতা চাঁদ, মঙ্গলগ্রহ এবং এর বাইরেও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে তিয়াংগং মহাকাশ স্টেশনে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় এবার ‘শেনঝৌ-২৩’ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু স্টেশনে থেকে যাবেন এবং মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের প্রভাব নিয়ে গবেষণায় অংশ নেবেন। এক বছর কক্ষপথে অবস্থান পূর্ণ হলে তিনি একটানা সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকা চীনা নভোচারীর রেকর্ড গড়বেন; অন্যদিকে ‘শেনঝৌ-২৩’ মিশনের বাকি নভোচারীদের সঙ্গে জিশান আলী পৃথিবীতে ফিরবেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *