728 x 90

সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেলেও বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন।

পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেলেও বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে বাইরে বের হয়ে তিনি আগুন দেখতে পান এবং হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায় বলে জানতে পেরেছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমপি মালেক দাবি করেন, শেখ হাসিনার লোকজন এ হামলা চালিয়েছে। অন্যদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos