ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়। শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পুলিশ জানায়,
ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়। শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানায়, অভিযুক্ত দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাঁদের মধ্যে শিবশঙ্কর পেশায় অ্যাম্বুলেন্সচালক। সোমবার তাঁরা নিজেদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন এবং পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে তাঁদের স্ত্রীরা নিজেদের বিরোধ মিটিয়ে আবারও সম্পর্ক স্বাভাবিক করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাঁদের স্ত্রীরা কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যার কথা স্বীকার করেন।’ তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলেছিলেন এবং তখন সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ এবং এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *