দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব রেকর্ড ভেঙে ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব রেকর্ড ভেঙে ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে। এর আগে সবশেষ ১২ জানুয়ারি দাম বাড়ানো হয়েছিল, যার মাত্র দুই দিনের ব্যবধানে ফের বড় অংকের এই মূল্যবৃদ্ধি দেখল দেশের মানুষ।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৭ বার সোনার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৫ বারই বাড়ানো হয়েছে। স্বর্ণের দাম রেকর্ড ছুঁলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহের সংকটের কারণেই দাম বারবার বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *