728 x 90

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও যুদ্ধাবস্থায় ইরানের আহত জনগণের সহায়তায় জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও যুদ্ধাবস্থায় ইরানের আহত জনগণের সহায়তায় জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় রেড ক্রিসেন্টের মাধ্যমে এই মানবিক সহায়তা পাঠানো হচ্ছে।আঞ্চলিক শান্তি ও মানবিকতার অঙ্গীকার রক্ষায় মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রধানমন্ত্রী তারেক

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় রেড ক্রিসেন্টের মাধ্যমে এই মানবিক সহায়তা পাঠানো হচ্ছে।আঞ্চলিক শান্তি ও মানবিকতার অঙ্গীকার রক্ষায় মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী ইরানে জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানকে এই সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন। পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম এই সহায়তা হস্তান্তরের সময় মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। ইরানের রাষ্ট্রদূত এই দুঃসময়ে বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সহায়তা বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories