সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দুপুরে ইসি ভবনে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান। মূলত শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অবসর নেওয়ার পর নির্দিষ্ট ৩ বছর সময়সীমা পার না করেই
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দুপুরে ইসি ভবনে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান। মূলত শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অবসর নেওয়ার পর নির্দিষ্ট ৩ বছর সময়সীমা পার না করেই মনোনয়নপত্র জমা দেওয়ায় আরপিও আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়।
গতকাল বুধবারই তার মনোনয়ন স্থগিত করে আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগের প্রমাণ জমা দিতে বলেছিল ইসি। তবে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে, বিকল্প প্রার্থী হিসেবে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও নির্ধারিত সময় পার হওয়ায় গতকালই সেটি বাতিল হয়েছিল। এর ফলে ১১ দলীয় ঐক্যের জন্য সংরক্ষিত আসনের ১৩টি পদের একটিতে জটিলতা তৈরি হলো। উল্লেখ্য যে, একই আসনে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র ইতিমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মে এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *