দেশের ধর্মীয় অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন এনে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই কাঠামো অনুযায়ী, পেশ ইমামরা পাবেন ৬ষ্ঠ গ্রেড, সাধারণ ইমামরা ৯ম গ্রেড এবং প্রধান মুয়াজ্জিনদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই
দেশের ধর্মীয় অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন এনে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই কাঠামো অনুযায়ী, পেশ ইমামরা পাবেন ৬ষ্ঠ গ্রেড, সাধারণ ইমামরা ৯ম গ্রেড এবং প্রধান মুয়াজ্জিনদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে সারাদেশে হাজার হাজার ইমাম ও মুয়াজ্জিন সরকারি বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। সরকারের এই পদক্ষেপের ফলে ধর্মীয় নেতাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হবে এবং তাদের সামাজিক মর্যাদা আরও সুপ্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলেম সমাজ এই সিদ্ধান্তকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *