শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এই হত্যা মামলা করেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এই হত্যা মামলা করেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় শত শত চেয়ার ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এলাকায় এখনো চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি। নির্বাচনের আগমুহূর্তে এমন সহিংসতায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *