ভাগ্যের এক অদ্ভুত খেলায় রাতারাতি কোটিপতি বনে গেছেন বেলজিয়ামের ২১ জন তরুণ। মাত্র ৫ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন তারা। আর সেই টিকিটেই তারা জিতে নিয়েছেন ১৫ কোটি ৩০ লাখ ইউরোর বিশাল ‘ইউরোমিলিয়নস’ জ্যাকপট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা। জানা গেছে, ওই তরুণরা সবাই
ভাগ্যের এক অদ্ভুত খেলায় রাতারাতি কোটিপতি বনে গেছেন বেলজিয়ামের ২১ জন তরুণ। মাত্র ৫ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন তারা। আর সেই টিকিটেই তারা জিতে নিয়েছেন ১৫ কোটি ৩০ লাখ ইউরোর বিশাল ‘ইউরোমিলিয়নস’ জ্যাকপট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা। জানা গেছে, ওই তরুণরা সবাই বন্ধু এবং তারা দীর্ঘ দিন ধরেই যৌথভাবে লটারির টিকিট কাটতেন। তবে এবারের এই জয় তাদের সব কল্পনাকে ছাড়িয়ে গেছে। কর প্রদানের পর এই বিশাল অংকের টাকা তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই বিশাল প্রাপ্তির পর কেউ কেউ তাদের পছন্দের বাড়ি কেনার পরিকল্পনা করছেন, আবার কেউ বিশ্বভ্রমণে বের হওয়ার স্বপ্ন দেখছেন। লটারি কর্তৃপক্ষের মতে, এটি বেলজিয়ামের ইতিহাসের অন্যতম বড় জ্যাকপট জয়ের ঘটনা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *