আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে ১০ টাকার নতুন নোট অবমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসা এই নতুন নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে সংগ্রহ করা যাচ্ছে। পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকেও এই নতুন নোট পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানানো হয়েছে, বাজারে প্রচলিত পুরনো
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে ১০ টাকার নতুন নোট অবমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসা এই নতুন নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে সংগ্রহ করা যাচ্ছে। পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকেও এই নতুন নোট পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানানো হয়েছে, বাজারে প্রচলিত পুরনো ও জরাজীর্ণ নোটগুলো সরিয়ে নেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নোটে নিরাপত্তার সকল বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে এবং এর রঙ ও নকশা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট সরবরাহ করায় খুচরা লেনদেনে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *