আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে শরীয়তপুরে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করেছে সেনাবাহিনী। আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে শরীয়তপুরে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করেছে সেনাবাহিনী। আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে শরীয়তপুর পৌরসভার আংগারিয়া ও স্বর্ণঘোষ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইলোরা হাওলাদারের বাসা থেকে একটি শর্টগান, দুটি একে-২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ১৪০ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়। ইলোরা হাওলাদার বর্তমানে মহিলা দলের রাজনীতির সাথেও যুক্ত বলে জানা গেছে। আটককৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *