সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন (৮৪) আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি আগে থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন (৮৪) আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি আগে থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি নাশকতার মামলায় তিনি দিনাজপুর কারাগারে বন্দি ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *