728 x 90

উপকূলীয় ও দুর্গম ৬৬টি ভোটকেন্দ্রে কোস্টগার্ডের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

উপকূলীয় ও দুর্গম ৬৬টি ভোটকেন্দ্রে কোস্টগার্ডের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপকূলীয় অঞ্চলের ৬৬টি অত্যন্ত দুর্গম ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনের জন্য উপকূলীয় এবং নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ এলাকাসমূহে কোস্টগার্ডের ১০০টি প্লাটুন (প্রায়

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপকূলীয় অঞ্চলের ৬৬টি অত্যন্ত দুর্গম ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনের জন্য উপকূলীয় এবং নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ এলাকাসমূহে কোস্টগার্ডের ১০০টি প্লাটুন (প্রায় ৩,৫০০ সদস্য) মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ভোলা সদর, হাতিয়া, রাঙ্গাবালী ও কলাপাড়ার মতো দুর্গম অঞ্চলের ৬৬টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি এবং সার্বক্ষণিক দ্রুতগামী বোট টহল নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ জোনের আওতাধীন মোট ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের সহিংসতা দমনে এবং সাধারণ ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্টগার্ড।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories