আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ও নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মাঠে নামছেন ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা সারা দেশের নির্বাচনি এলাকাগুলোতে আইনশৃঙ্খলার তদারকি করবেন। তারা মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং যেকোনো ধরনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ও নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মাঠে নামছেন ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা সারা দেশের নির্বাচনি এলাকাগুলোতে আইনশৃঙ্খলার তদারকি করবেন। তারা মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং যেকোনো ধরনের সহিংসতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তাদের সাথে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে অবস্থান করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে এই ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *