নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে দেশজুড়ে মোটরসাইকেল চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কমিশনের জারিকৃত পরিপত্র অনুযায়ী, এই সময়ের মধ্যে সাধারণ নাগরিকদের মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া দণ্ডনীয়
নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে দেশজুড়ে মোটরসাইকেল চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কমিশনের জারিকৃত পরিপত্র অনুযায়ী, এই সময়ের মধ্যে সাধারণ নাগরিকদের মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তবে নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ডধারী সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া মোটরসাইকেলের পাশাপাশি ভোটের দিন অন্যান্য যানবাহন চলাচলের ওপরও নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এই নিয়ম বাস্তবায়নে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *