728 x 90

ভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের বিশেষ সেবা

ভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের বিশেষ সেবা

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের চলাচল সহজতর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সাধারণত নির্বাচনের দিন সড়কপথে বিভিন্ন যানবাহনের ওপর বিধিনিষেধ থাকলেও মেট্রোরেল ওই দিন সম্পূর্ণ সচল থাকবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা যেন দ্রুত ও যানজটমুক্তভাবে তাদের

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের চলাচল সহজতর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সাধারণত নির্বাচনের দিন সড়কপথে বিভিন্ন যানবাহনের ওপর বিধিনিষেধ থাকলেও মেট্রোরেল ওই দিন সম্পূর্ণ সচল থাকবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা যেন দ্রুত ও যানজটমুক্তভাবে তাদের নির্ধারিত ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সেজন্য ওই দিন স্বাভাবিক সময়সূচির চেয়েও বেশি সংখ্যক ট্রেন চালানো হবে। এর ফলে ট্রেনের মধ্যবর্তী বিরতি বা ‘হেডওয়ে’ সময় কমে আসবে এবং স্টেশনে অপেক্ষার ভোগান্তি দূর হবে। নির্বাচনের দিন অফিস-আদালত বন্ধ থাকলেও ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধার্থেই এই বিশেষ সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories