আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তিতে (P2P) একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না এবং দিনে মোট লেনদেন ১০ হাজার টাকার বেশি হবে না। একই সময়ে ব্যাংক অ্যাপের মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং বা আইবিএফটি (IBFT) সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সাধারণ কেনাকাটা (মার্চেন্ট পেমেন্ট) এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এছাড়া সন্দেহজনক লেনদেন রুখতে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যারা অস্বাভাবিক কোনো কার্যক্রম দেখলে তাৎক্ষণিক স্থানীয় থানায় রিপোর্ট করবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *