অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ও প্রকাশকদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতিবাদে ৩২১ জন প্রকাশক মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রকাশকদের বক্তব্য অনুযায়ী, ফেব্রুয়ারির একদম শেষ দিকে মেলা শুরু করা হলে একুশের চেতনা ও মেলার মূল আবেদন ক্ষুণ্ণ
অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ও প্রকাশকদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতিবাদে ৩২১ জন প্রকাশক মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রকাশকদের বক্তব্য অনুযায়ী, ফেব্রুয়ারির একদম শেষ দিকে মেলা শুরু করা হলে একুশের চেতনা ও মেলার মূল আবেদন ক্ষুণ্ণ হবে। এছাড়া ফেব্রুয়ারির বাকি মাত্র কয়েক দিনে মেলা আয়োজন করা প্রকাশনা শিল্পের জন্য চরম আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ এক সংবাদ সম্মেলনে সম্মিলিত প্রকাশনা পরিষদ জানিয়েছে, যদি মেলার তারিখ পুনর্নির্ধারণ করা না হয়, তবে তারা স্টল বরাদ্দ নেবেন না। এই গণ-বর্জনের ঘোষণায় পাঠকদের মনেও তৈরি হয়েছে গভীর সংশয়—ফেব্রুয়ারির ঐতিহ্যের সাথে মিশে থাকা এই বইমেলা এবার আদৌ প্রাণ পাবে কি না।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *