পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরে প্রায় ১৯ বছর পর আনুষ্ঠানিকভাবে ফিরেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বসন্ত’। ২০০৫ সালে প্রাণঘাতী সুতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উচ্চ আদালতের নির্দেশে এই উৎসবটি নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পাঞ্জাব সরকারের কঠোর তদারকি ও নির্দিষ্ট নির্দেশনার আলোকে আবারও এই বসন্তবরণ উৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছে। রোববার সকাল থেকেই লাহোর, ফয়সালাবাদ এবং
পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরে প্রায় ১৯ বছর পর আনুষ্ঠানিকভাবে ফিরেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বসন্ত’। ২০০৫ সালে প্রাণঘাতী সুতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উচ্চ আদালতের নির্দেশে এই উৎসবটি নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পাঞ্জাব সরকারের কঠোর তদারকি ও নির্দিষ্ট নির্দেশনার আলোকে আবারও এই বসন্তবরণ উৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছে। রোববার সকাল থেকেই লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালার আকাশে হাজার হাজার রঙিন ঘুড়ি উড়তে দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে এই উৎসব নিয়ে ছিল ব্যাপক উদ্দীপনা। শহরের বাসিন্দারা তাদের বাড়ির ছাদে সাউন্ড সিস্টেম লাগিয়ে নাচ-গান এবং ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতায় মেতে ওঠেন। সরকার জানিয়েছে, বিপজ্জনক সুতা বা ধাতব তার ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে উৎসবের আনন্দ কোনো বিষাদে পরিণত না হয়। এই উৎসবের মাধ্যমে পাকিস্তানের পর্যটন শিল্পেও নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *