মালয়েশিয়া থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি সিলয়েড এআরসি’। গত শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফুকেট উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে জাহাজটি আকস্মিক কাত হয়ে সাগরে তলিয়ে যায়। তবে অত্যন্ত স্বস্তির বিষয় এই যে, জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিকের সবাইকে
মালয়েশিয়া থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি সিলয়েড এআরসি’। গত শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফুকেট উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে জাহাজটি আকস্মিক কাত হয়ে সাগরে তলিয়ে যায়। তবে অত্যন্ত স্বস্তির বিষয় এই যে, জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিকের সবাইকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের নৌবাহিনী এবং স্থানীয় সামুদ্রিক কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত নাবিকরা ফুকেটের একটি হোটেলে নিরাপদে অবস্থান করছেন এবং তাদের মানসিক ও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জাহাজের স্থানীয় এজেন্ট। জাহাজটিতে ২৯৭টি কনটেইনার ছিল, যার সবই সাগরে নিমজ্জিত হয়েছে। থাই কর্তৃপক্ষ বর্তমানে সাগরে ছড়িয়ে পড়া তেল এবং কনটেইনারগুলো সরানোর কাজ করছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *