বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বড় ধরণের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৪৮ বিলিয়ন ডলারে। গত কয়েক মাসে প্রবাসীদের পাঠানো
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বড় ধরণের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৪৮ বিলিয়ন ডলারে। গত কয়েক মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি এবং আমদানির ওপর নিয়ন্ত্রিত ব্যয়ের ফলে রিজার্ভে এই উন্নতি সম্ভব হয়েছে। এর আগে জানুয়ারির শেষে রিজার্ভ ছিল ৩৩.১৮ বিলিয়ন ডলার। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ধরণের বাড়তি বৈদেশিক ঋণ ছাড়াই রিজার্ভের এই ধারাবাহিক পুনর্গঠন দেশের সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। এই পরিমাণ রিজার্ভ দিয়ে দেশের অন্তত ৫ মাসের আমদানি বিল পরিশোধ করা সম্ভব হবে, যা বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাজারের আস্থা অর্জনে সহায়তা করবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *