বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং ক্রমবর্ধমান মামলার জট কমানোর লক্ষে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে অধস্তন আদালতের (নিম্ন আদালত) ছুটির তালিকায়। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ডিসেম্বর মাসের পুরো ৩০ দিন অবকাশকালীন ছুটি থাকবে না। পরিবর্তে ডিসেম্বরের শেষ ১৫ দিন ছুটি কার্যকর হবে এবং মাসের বাকি সময় নিয়মিত বিচারিক কার্যক্রম সচল থাকবে।
বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং ক্রমবর্ধমান মামলার জট কমানোর লক্ষে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে অধস্তন আদালতের (নিম্ন আদালত) ছুটির তালিকায়। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ডিসেম্বর মাসের পুরো ৩০ দিন অবকাশকালীন ছুটি থাকবে না। পরিবর্তে ডিসেম্বরের শেষ ১৫ দিন ছুটি কার্যকর হবে এবং মাসের বাকি সময় নিয়মিত বিচারিক কার্যক্রম সচল থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আদালতগুলোতে যে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির জন্যই বিচারকদের বার্ষিক ছুটিতে এই কাটছাঁট করা হয়েছে। এই নতুন সিদ্ধান্তের ফলে বছরের শেষ দিকে বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না এবং বিচারিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে। আইনি বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে বিচার বিভাগের একটি ইতিবাচক সংস্কার হিসেবে দেখছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *