বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতের জন্য এক বড় সুসংবাদ। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত পাল্টা শুল্ক ১ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতের জন্য এক বড় সুসংবাদ। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত পাল্টা শুল্ক ১ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাওয়া যাবে, যা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বড় শক্তি জোগাবে। উপদেষ্টা পরিষদ সোমবার এই চুক্তির অনুমোদন দিয়েছে এবং উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর এটি কার্যকর হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *