রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সাঈদ সরকার (৫৩)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোট কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল
রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সাঈদ সরকার (৫৩)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোট কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ফারহান ইশরাক জানান, তারা বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় থাকলেও আগে কাজলায় থাকতেন। তার বাবা-মা ওই এলাকারই ভোটার। সকালে তারা মানিকনগরের বাসা থেকে বের হয়ে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের চতুর্থ তলায় বুথে ওঠার সময় তৃতীয় তলার সিঁড়িতেই অসুস্থ হয়ে পড়েন আবু সাঈদ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জানা গেছে, আবু সাঈদ একজন হার্টের রোগী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সকালে তার স্ত্রী তাকে কেন্দ্রে যেতে নিষেধ করলেও পছন্দের প্রতীকে ভোট দিতে তিনি ছিলেন নাছোরবান্দা। শেষ পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে কেন্দ্রে গেলেও ভোটাধিকার প্রয়োগের আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুন্ড জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *