728 x 90

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসার মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইল সদরের জেলা পরিষদের অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মোজাহিদুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় নির্বাচনী কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories