ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার নিচুপাড়া এলাকায় অবস্থিত ‘রেশমা ইন্টারন্যাশনাল স্কুল’ কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং ভোট দিতে আসা এক ভোটারের সঙ্গে থাকা এক কিশোরী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন—আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার নিচুপাড়া এলাকায় অবস্থিত ‘রেশমা ইন্টারন্যাশনাল স্কুল’ কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং ভোট দিতে আসা এক ভোটারের সঙ্গে থাকা এক কিশোরী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন—আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং আমেনা খানম (১৩) নামের এক কিশোরী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে কেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং উপস্থিত সবার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বর্তমানে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পরও কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ কার্যক্রম সচল রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *