728 x 90

ভোলায় ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই: আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ভোট শুরু

ভোলায় ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই: আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ভোট শুরু

ভোলার সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাইয়ের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই লঙ্কাকাণ্ড ঘটে। পরিস্থিতির ভয়াবহতায় দীর্ঘ আড়াই ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনায় উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

ভোলার সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাইয়ের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই লঙ্কাকাণ্ড ঘটে। পরিস্থিতির ভয়াবহতায় দীর্ঘ আড়াই ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনায় উত্তেজিত জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টা বাজার পরপরই বিদ্যালয়ের মাঠে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। আতঙ্কিত ভোটাররা দিগ্বিদিক ছুটতে শুরু করলে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলে ব্যালট বাক্স রক্ষা করতে পারলেও ১৩৬টি ব্যালট পেপার নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ওমর ফারুক। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছান।

ঘটনার সংবাদ পেয়ে ভোলা-১ আসনের প্রার্থী আন্দালিব রহমান পার্থ কেন্দ্রে উপস্থিত হয়ে পুনরায় ভোট চালুর অনুরোধ জানান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান জানান, সাময়িক উত্তেজনার কারণে ভোট স্থগিত থাকলেও আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories