চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম চার ঘণ্টার ভোটের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৩২৭৮৯টি কেন্দ্রে গড় ভোটের হার ৩২.৮৮ শতাংশ। ইসি সচিব এক সংবাদ সম্মেলনে জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম দিকে ভোটারদের উপস্থিতি
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম চার ঘণ্টার ভোটের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৩২৭৮৯টি কেন্দ্রে গড় ভোটের হার ৩২.৮৮ শতাংশ।
ইসি সচিব এক সংবাদ সম্মেলনে জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভিড় বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৩২৭৮৯টি কেন্দ্রের সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে এই হারের কথা জানানো হয়েছে। কমিশন আশা করছে, দিনের শেষ ভাগে ভোটার উপস্থিতির এই হার আরও বৃদ্ধি পাবে। স্বচ্ছতা নিশ্চিতে এবার সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন ডিজিটাল অ্যাপের মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *