অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় সারা দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এখন দেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে শুরু হচ্ছে ব্যালট গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে
অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় সারা দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এখন দেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে শুরু হচ্ছে ব্যালট গণনার প্রস্তুতি।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলবেন এবং ভোট গণনা শুরু করবেন। গণনা শেষে প্রতিটি কেন্দ্রের ফলাফল বিবরণী তৈরি করে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকেই ধাপে ধাপে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি ‘সংবিধান সংস্কার’ ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
পুরো দেশ এখন ফলাফলের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে। ইসি সচিব জানিয়েছেন, বড় কোনো গোলযোগ ছাড়াই অধিকাংশ স্থানে ভোট উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। আজ রাত থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করবে এবং ১৩ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *