ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ভোট গণনার কাজ। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ভোট গণনার কাজ। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রের ফলাফল বিবরণী তৈরি করা হবে। এরপর সেই ফলাফল সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। সারা দেশের মানুষ এখন অধীর আগ্রহে রেডিও, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালগুলোর দিকে নজর রাখছেন।
ইসি সচিবালয় জানিয়েছে, দুর্গম এলাকা ছাড়া বেশিরভাগ কেন্দ্রের ফলাফল আজ রাত থেকেই আসতে শুরু করবে। নির্বাচন পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং বিজয় মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *