আজ ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর এই দিনে সুন্দরবনকে রক্ষার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য কেবল জীববৈচিত্র্যের আধারই নয়, এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবেও পরিচিত। সুন্দরবন দিবসের মূল লক্ষ্য হলো— বনের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানো এবং এর জীববৈচিত্র্য রক্ষায়
আজ ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর এই দিনে সুন্দরবনকে রক্ষার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য কেবল জীববৈচিত্র্যের আধারই নয়, এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবেও পরিচিত।
সুন্দরবন দিবসের মূল লক্ষ্য হলো— বনের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানো এবং এর জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরি করা। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছে। রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য প্রজাতির পশুপাখি এবং সুন্দরী-গড়ান-গেওয়ার এই বন আজ জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতায় হুমকির মুখে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক— প্রকৃতিকে ভালোবাসা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দরবনকে সুরক্ষিত রাখা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *