ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের শপথ নিতে হয়। শপথ গ্রহণ শেষে নির্বাচিত এমপিরা তাদের প্রথম সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে এই শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *